লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু
জামালপুর সংবাদদাতা

লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু
জামালপুর সংবাদদাতা
প্রকাশ : ১২ মে ২০২৬, ১১: ৩৬

লিচু। ছবি: সংবাদদাতা
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় লিচু খেতে গিয়ে বিচি গলায় আটকে ইয়াসিন মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) দিবাগত রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
ইয়াসিন মিয়া হাটবাড়ী গ্রামের ব্যবসায়ী শাহীন মিয়ার ছেলে।
স্বজনরা জানান, ঘটনার রাতে লিচু কিনে আনেন শিশুটির বাবা শাহীন মিয়া। পরিবারের সদস্যদের সঙ্গে ইয়াসিন লিচু খাওয়ার সময় একটি বিচি গলায় আটকে শ্বাসরুদ্ধ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, মৃত্যুর খবর সঠিক। পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

/এসআর/