রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জ সংবাদদাতা

সিরাজগঞ্জে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সিসি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি, জোরপূর্বক শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে । এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-উপজেলার ডাকবাংলাপাড়ার তারেক রাব্বি (৩৬), বাজিয়ারপাড়ার হোসেন আলী (৪৮) ও বেড়াকুচাটিয়া গ্রামের চয়ন ইসলাম (২৭)।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২১ সেপ্টেম্বর রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর এক পুরুষ বন্ধু ব্যক্তিগত প্রয়োজনে তার মেসে আসেন। কিছুক্ষণ পর তিনি চলে যান। ওই ছাত্রীর কক্ষের পাশের একটি বিকাশ অফিসের সিসি ক্যামেরা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিষয়টি দেখতে পান। ২৩ সেপ্টেম্বর সকালে তারা ওই ছাত্রীকে বিকাশ অফিসে ডেকে নিয়ে সিসি ক্যামেরার ওই ফুটেজ দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি করেন। বিকালের মধ্যে টাকা না দিলে ফুটেজ ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। একই দিন রাতে আবারও তাকে বিকাশ অফিসে ডেকে নেওয়া হয়। তখন টাকা দিতে না পারলে শিক্ষার্থীর গলায় থাকা স্বর্নের চেইন দিতে বলা হয়। এক পর্যায়ে তারা ওই শিক্ষার্থীর পরনের পোশাক খুলে ফেলার চেষ্টা করেন।
শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এক পর্যায়ে ওই শিক্ষার্থী কান্নারত অবস্থায় রাস্তায় বেরিয়ে এলে স্থানীয়রা এগিয়ে এসে বিষয়টি জানতে পারেন। পরে অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে পরামর্শে রাতেই শাহজাদপুর থানায় মামলা করেন তিনি।
তিনি বলেন, গ্রেপ্তার তিনজনকে বৃহস্পতিবার দুপুরে আদালতে তোলা হয়েছে।

কুমিল্লায় ১৮ থানার একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪