চুয়াডাঙ্গা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে জুয়েল-কৌশিক

চুয়াডাঙ্গা সংবাদদাতা
চুয়াডাঙ্গা সংবাদদাতা
চুয়াডাঙ্গা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে জুয়েল-কৌশিক
ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন কমিটির সভাপতি জুয়েল মাহমুদ এবং সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ রানা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে জুয়েল মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে কৌশিক আহমেদ রানাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে, সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. সাইফুল ইসলাম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আমান উল্লাহ আমান। এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, মো. জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আরাফাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে শোয়েব তিতাস এবং প্রচার সম্পাদক হিসেবে মো. রাশিদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

/এসবি/