কাককে চিকিৎসা দিয়ে প্রশংসায় ভাসছেন চিকিৎসকরা

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে একটি অসুস্থ কাককে চিকিৎসা দিয়ে প্রশংসায় ভাসছেন চিকিৎসকরা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরায় অনেকেই হাসপাতালের চিকিৎসকদের প্রশংসা করেছেন।
বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুপন নন্দী বলেন, বুধবার সকালে কাকটি আমার দপ্তরের জানালায় এসে বসেছিল। ডাকাডাকির কারণে আমরা সেটির সামনে গিয়ে দাঁড়ানোর পরও কাকটি নড়াচড়া করছিল না। পরে আমরা ধরে দেখতে পাই কাকটি অসুস্থ্। পরীক্ষা করে দেখা যায় কাকটি পক্সে আক্রান্ত। এর জন্য চোখের ওপর ও লোমের গোড়ায় ফোঁড়ার মতো উঠেছে। তার ক্ষতস্থান পরিষ্কার করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রাণিসম্পদ কর্মকর্তা আরো বলেন, কাকটি খুব বেশি বয়স্ক বা একেবারে ছোটও নয়। চিকিৎসা দেওয়ার সময় কাকটির আচরণ স্বাভাবিক ছিল। বুধবার তিন বেলা ওষুধ দেওয়ার পর সন্ধ্যায় কাকটিকে ডিম খাওয়ানো হয়েছে। আজ (বৃহস্পতিবার) কাকটি অনেকটা সুস্থ। দুপুর পর্যন্ত কাকটি হাসপাতালের আশপাশেই অবস্থান করছে। এটি হাসপাতালে আসার পর থেকে আরও কিছু কাক হাসপাতালের বিভিন্ন গাছে অবস্থান নিয়েছে।