শিরোনাম

সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি

কুড়িগ্রাম প্রতিনিধি
সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি
ছবি: সিটিজেন জার্নাল

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। শনিবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক। 

এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, দেশের অখণ্ডতা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণে জেলার বিভিন্ন সীমান্তে নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি।

এ বিষয়ে লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, ‘সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা সজাগ ও সতর্ক অবস্থানে রয়েছে। ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি নজরদারি বাড়ানো করা হয়েছে।’

/এফআর/