জ্বরে আক্রান্ত শিশুকে দেওয়া হলো কুকুরে কামড়ানোর ভ্যাকসিন

চাঁদপুর সংবাদদাতা

চাঁদপুরে জ্বরের চিকিৎসা নিতে আসা পাঁচ বছরের এক শিশুকে কুকুরে কামড়ানোর ভ্যাকসিন দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্জারে না গেছে, আজ দুপুরে কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেনের মেয়ে আলিফাকে জ্বরের চিকিৎসা দেওয়ার জন্য শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। এ সময় হাসাপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ অন্য রোগীর জন্য আনা কুকুরের ভ্যাকসিন আলিফার শরীরে পুশ করেন ।
এ বিষয়ে শিশুটির মা নাহিদা ইসলাম বলেন, ‘আমরা কোনো কিছু না বলতেই ডাক্তার আবু ইউসুফ অন্য রোগীর জন্য আনা কুকুরের ভ্যাকসিন আমার মেয়েকে দিয়ে দেয়। তার শরীরে প্রচণ্ড জ্বর রয়েছে, ভুল চিকিৎসা দেওয়ার কারণে আমার বাচ্চার ক্ষতি হতে পারে।
এ বিষয়ে অভিযুক্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ বলেন, এ ভ্যাকসিনে কোনো ক্ষতি হবে না, তবে আমি ভুল করে অন্য রোগীর ভ্যাকসিন শিশুটিকে দিয়ে দিয়েছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন। কুকুরের ভ্যাকসিন পুশ করা শিশুটিতে হাসপাতালে ভর্তি নিয়ে পর্যবেক্ষণে রাখার কথা বলেছি। অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে এ ঘটনায় শোকজ করা হবে।