মতলবে ৩ বাসে আগুন

মতলবে ৩ বাসে আগুন
চাঁদপুর সংবাদদাতা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অগ্নিকাণ্ডে ৩টি যাত্রীবাহী বাস পুড়ে গেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুন্সিরহাট বাজারের বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। তবে বাসগুলোতে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, জৈনপুর পরিবহনের বাসগুলো বাবুরহাট-ঢাকা রুটে চলাচল করে। রাতে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে হঠাৎ আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে পাশের আরও দুটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মতলব দক্ষিণ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাসগুলোতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এটি নাশকতা কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা আবু ইউসুফ বলেন, ‘জৈনপুর বাসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’