শিরোনাম

নিত্যপণ্যের বাজারে অভিযান, লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
নিত্যপণ্যের বাজারে অভিযান, লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে ভ্রাম্যামাণ আদালতের অভিযান চালানো হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত জেলা শহরের জগৎবাজার ও আনন্দবাজারে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে জগৎবাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দুই পাইকারি বিক্রেতা মেসার্স শাহ আমানত ট্রেডার্স ও আল মদিনা বাণিজ্যালয়কে পণ্যের ক্রয় রশিদ না রাখার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন বাজারে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বৃদ্ধি ও অবৈধ মজুত না করতে পারে – এ জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী প্রমুখ।

/এসআর/