‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসীর নতুন বিয়ে

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খাবারে ‘আস্ত খাসি’ না থাকায় বিয়ের আসর ত্যাগ করে দেশজুড়ে আলোচনার জন্ম দেওয়া জাপানপ্রবাসী জোনায়েদ মিয়া নতুন করে বিয়ে করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১টার দিকে ওই প্রবাসী নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, মঙ্গলবার রাত ১১টার দিকে কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে কনের মামার বাড়িতে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আলোচিত বর জুনায়েদ নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। আর নতুন কনে জান্নাত আক্তার আখাউড়ার নূরপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী বলে জানা গেছে।
বিয়ের পর জুনায়েদ মিয়া তার ফেসবুক আইডিতে স্ত্রীসহ একটি ছবি পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ সম্পন্ন হলো। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবার কাছে দোয়া ও শান্তিময়, সুখী দাম্পত্য জীবনের কামনা করছি।’
এর আগে, গত সোমবার (১৭ আগস্ট) আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে খদরে (বড় থালায় বিশেষ আয়োজন) খাসি না পাওয়ায় বিয়ে করতে অস্বীকৃতি জানান জাপানপ্রবাসী বর জুনায়েদ মিয়া। এ সময় কনেপক্ষের বহু আকুতি-মিনতি ও উপস্থিত মুরুব্বীদের অনুরোধ উপেক্ষা করে একাই বিয়ের আসর ছেড়ে চলে যান তিনি। মুহূর্তের মধ্যেই ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ওই ঘটনায় বিয়ের কনেপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টে দেন জোনায়েদ। পোস্টে তিনি দাবি করে লেখেন, বিয়ের আসরে খাওয়া-দাওয়া শেষে কনেপক্ষ পূর্বনির্ধারিত অঙ্কের চেয়ে ১০ গুণ বেশি কাবিন দাবি করে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা রাজি না হওয়ায় কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের বিয়ের আসর থেকে বের করে দেওয়া হয় এবং মেয়ের জন্য নিয়ে যাওয়া লাগেজও ফেরত পাঠানো হয়।

বিয়ে অস্বীকার কনেপক্ষের, ধর্ষণ মামলায় কারাগারে যুবক