শিরোনাম

ছাগলকে ঘাস খাওয়ানোর ঘটনায় হামলা, নিহত ১

বগুড়া সংবাদদাতা
ছাগলকে ঘাস খাওয়ানোর ঘটনায় হামলা, নিহত ১

বগুড়ার দুপচাঁচিয়ায় জমিতে ছাগলের ঘাস খাওয়া নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে মো. মানিক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঝিরা গ্রামের বাঙালি বাজারে সোমবার (১৮ মে) দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে।

নিহত মো. মানিক ওই গ্রামের আহম্মেদ আলীর ছেলে। অভিযুক্ত মো. কাকরুল উপজেলার তালুচ পশ্চিমপাড়া গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে সোমবার (১৮ মে) রাতে ৯টার দিকে গুনাহার ইউনিয়নের ঝাঝিরা বাঙালি বাজারে একটি সালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালে বিবাদী মো. কাকরুল ক্ষিপ্ত হয়ে লোহার স্টিক দিয়ে মানিকের মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।

/এসআর/