প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ প্রকাশ, কারাগারে অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক

বগুড়া সংবাদদাতা

‘অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে গাজীপুরের গাছা থানার বোর্ড বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান।
জানা গেছে, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও দ্য নিউ নেশন পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন গত ১৫ জুন আদালতে মামলা দায়ের করেন। মামলায় পত্রিকার সম্পাদক প্রকাশকসহ ৬ জনকে আসামি করা হয়। বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বগুড়া সদর থানাকে নির্দেশ দেন।
মামলায় আসামি করা হয়, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিবেদক মো. শামস এবং বগুড়া জেলা প্রতিনিধি সাব্বির হাসানকে।
মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, আসামিরা পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও প্রচার করে এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন।
বাদীর অভিযোগ, আসামিরা পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন।
মামলায় বাংলাদেশ দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৪ ও ১০৯ ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়। পরে বগুড়া সদর থানা মামলাটি সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর বিভিন্ন ধারায় রেকর্ড করে। তদন্তের দায়িত্ব দেওয়া হয় বগুড়া ডিবি পুলিশের এসআই রহমাতুল্লাহ মানিককে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান বলেন, তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার রাত ১১টার দিকে গাজীপুরের গাছা থানার বোর্ড বাজার এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি রেজানুর ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুরের জয়দেবপুর এলাকার বসুরা গ্রামের বাসিন্দা এবং জলিল মিয়ার ছেলে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।