পাহাড়ের খাদ থেকে ২ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবান সংবাদদাতা

বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং পাহাড়ের খাদ থেকে ২ পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত প্রায় ১১টার দিকে রুমা-কেওক্রাডং সড়কের বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন– ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বড় মানিকা এলাকার জহির উদ্দিনের ছেলে জামির উদ্দিন ও ঢাকার লালবাগ থানার পোস্তা টিএসও এলাকার মো. চুন্নু গাজীর মেয়ে রোকাইয়া আক্তার।
পর্যটক গাইডের বরাত দিয়ে রুমা থানার ওসি মানস বড়ুয়া বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ৬টি মোটরসাইকেলে ১০ জন পর্যটক ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে রওনা হন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তারা রুমা উপজেলায় পৌঁছে বগালেক এলাকায় একটি কটেজে রাত্রিযাপনের জন্য ওঠেন। বিকাল সাড়ে ৫টার দিকে ওই পর্যটকরা বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান। সেখানে ছবি তোলা শেষে ৮ জন ফিরে এলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার ফিরে আসেননি। তারা গাইডের নিষেধ অমান্য করে মোটরসাইকেলে ভিউ পয়েন্ট অতিক্রম করে সামনের দিকে চলে যান।’
ওসি বলেন, ‘সঙ্গে থাকা গাইড মো. ইসমাইল সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি বগালেক আর্মি ক্যাম্পে জানান। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে শুরু হওয়া তল্লাশি অভিযানে রাত প্রায় ১১টার দিকে ভিউ পয়েন্ট সংলগ্ন খাদ থেকে ওই দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।’
ওসি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’