পহেলা বৈশাখে বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশ

বান্দরবান সংবাদদাতা

পহেলা বৈশাখ উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই তালিকায় পিছিয়ে নেই বান্দরবান জেলা প্রশাসনও। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে চারটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। যার ফলে পর্যটকদের জনপ্রতি ২০০ টাকা পর্যন্ত সাশ্রয় হবে।
রবিবার (১২ এপ্রিল) অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৪ এপ্রিল (মঙ্গলবার) ৪টি পর্যটন স্পটে দর্শনার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। স্পটগুলো হলো নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক। এগুলো পরিচালনা করে বান্দরবান জেলা প্রশাসন। তাদের এই উদ্যোগের ফলে ভ্রমণপিপাসু পর্যটকরা অতিরিক্ত ব্যয়ের চাপ ছাড়াই সহজে এসব দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন এবং আনন্দ উপভোগ করতে পারবেন।
প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।