মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

বান্দরবান সংবাদদাতা
বান্দরবান সংবাদদাতা
মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
সীমান্ত এলাকা।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাগানে কাজ করার সময় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল ৯টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত পিলার-৪০ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা শ্রমিকের নাম আব্দুল খালেক। তিনি উখিয়ার কুতুপালং-১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. আনু মিয়ার ছেলে।

বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, আমতলী সীমান্ত এলাকায় আন্তর্জাতিক শূন্যরেখা থেকে আনুমানিক আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহ আলমের আকাশমনি বাগান পরিষ্কার করতে যান কয়েকজন শ্রমিক। এ সময় হঠাৎ একটি স্থলমাইন বিস্ফোরিত হলে আব্দুল খালেক গুরুতর আহত হন।

তিনি আরও জানান, বিস্ফোরণে খালেকের বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পায়েও গুরুতর আঘাত লাগে। পরে তার সঙ্গে থাকা ছোট ভাই ও অন্য শ্রমিক তাকে উদ্ধার করে দ্রুত উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

/এসআর/