টানা পাঁচ দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
টানা পাঁচ দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ
প্রতীকী ছবি

টানা ৫ দিনের ছুটি শেষে রবিবার (২৫ অক্টোবর) থেকে পুনরায় খুলছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। একই সঙ্গে শুরু হচ্ছে ব্যাংক ও আদালতের নিয়মিত কার্যক্রম।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছিল সাধারণ ছুটি। এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন বন্ধ ছিল অফিস-আদালত।

শনিবার (২৪ অক্টোবর) ছিল ছুটির শেষ দিন। ছুটি শেষে রবিবার (২৫ অক্টোবর) থেকে আবারও শুরু হচ্ছে স্বাভাবিক কর্মব্যস্ততা।

/এসবি/