শিরোনাম

পুঁজিবাজারে আসছে সিটি গ্রুপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে আসছে সিটি গ্রুপ
সিটি গ্রুপের লোগো

আর্থিক সংকটে পড়ে ঋণ খেলাপী হওয়ার উপক্রম হওয়ার পথে সিটি গ্রুপ। এবার মূলধন সংগ্রহের লক্ষ্যে পুঁজিবাজারে আসার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিটি গ্রুপের কর্পোরেট প্রধান কার্যালয় গুলশানের সিটি ভবনে লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট ও ওয়ান ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।

ভোগ্যপণ্য, প্রাণী খাদ্য, টেলিভিশন স্টেশন ও অবকাঠামো খাত মিলিয়ে ২৩টি কোম্পানি রয়েছে সিটি গ্রুপের। এর মধ্যে পুঁজিবাজরে একটি না একাধিক প্রতিষ্ঠান তালিকাভূক্ত হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে তথ্যসূত্রে জানা গেছে।

তথ্য অনুযায়ী, সবগুলো কোম্পানি পর্যালোচনা করবে লঙ্কাবাংলা। পুঁজিবাজারের জন্য কোনটা বেশি উপযোগী হবে, তা ঠিক করা হবে। সব কিছু ঠিক থাকলে তারপর তালিকাভুক্তির প্রক্রিয়া শুরু হবে। সবকিছু এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

জানা গেছে, সর্বোচ্চ পরিমাণ অর্থ সংগ্রহের অভিপ্রায় থাকলেও দেড় হাজার কোটি টাকার মূলধন তুলতে চায় সিটি গ্রুপ। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) পাশাপাশি প্রাইভেট ইকুইটি, প্রেফারেন্স শেয়ার, কর্পোরেট বন্ড, সুকুক বা অনুমোদিত অন্য সবগুলো খাত থেকেও মূলধন সংগ্রহের পরিকল্পনা রয়েছে গ্রুপটির।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসান, সিটি গ্রুপের উদ্যোক্তা পরিচালক ফারজানা রহমান ও শম্পা রহমান, লংকাবাংলা ইনভেস্টমেন্টসের পরিচালক ও লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এবং বেসরকারি ওয়ান ব্যাংকের বস্থাপনা পরিচালক মুহিত রহমান।

/এসবি/