৪ দিন বন্ধ থাকবে সীমান্ত ব্যাংকের লেনদেন

সিজেডএন ডেস্ক

আগামী ৬ আগস্ট থেকে চারদিন সীমান্ত ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময়ে ব্যাংকটির শাখা, উপশাখা, এটিএম, ডেবিট কার্ড এবং সব ধরনের ডিজিটাল ব্যাংকিং সেবা স্থগিত থাকবে।
মঙ্গলবার (০৪ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি)।
এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অনুযায়ী, ৬ আগস্ট রাত ১০টা থেকে ৯ আগস্ট সকাল ১০টা পর্যন্ত সীমান্ত ব্যাংককে নির্ধারিত ডাউনটাইমের অনুমতি দেওয়া হয়েছে। সফটওয়্যার আপডেটের কাজের জন্য এ সময়ে ব্যাংকটির সব শাখা ও উপশাখার কার্যক্রম, ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিংসহ সব ডিজিটাল চ্যানেল এবং এটিএম ও ডেবিট কার্ডভিত্তিক সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। এ ছাড়া BACPS, BEFTN, RTGS ও NPSB–এর মাধ্যমে পরিচালিত সব ধরনের আন্তঃব্যাংক লেনদেনও এ সময়ে স্থগিত থাকবে।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যে সফটওয়্যার আপডেটসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত কার্যক্রম সম্পন্ন করা হবে। এ কারণে সীমান্ত ব্যাংকের গ্রাহকদের ৬-৯ আগস্টের মধ্যে প্রয়োজনীয় লেনদেন আগেই সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ ডাউনটাইমের অনুমোদন দিয়েছে।
বিবৃতি আরও উল্লেখ করা হয়, আগামী ৯ আগস্ট সকাল ১০টার পর ব্যাংকটির স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পুনরায় চালু হবে।

টেকনাফের উপরের বাজারে এসবিএসি ব্যাংকের এজেন্ট আউটলেট উদ্বোধন