শিরোনাম

সাভারে মিছিলের প্রস্তুতিকালে আটক ৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সাভারে মিছিলের প্রস্তুতিকালে আটক ৬
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের লোগো। ছবি: সিজেডএন গ্রাফিক্স

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাভারে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় দলটির ৬ সমর্থককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) সকালে সাভারের আমিনবাজারের তুরাগ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, তুরাগ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করতে পারে এমন সংবাদের ভিত্তিতে অবস্থান নেয় পুলিশ। পরে সেখান থেকে তাদের প্রস্তুতি নিশ্চিত করে ব্যানারসহ ৬ জন সমর্থককে আটক করে থানায় নিয়ে আসা হয়। তারা সবাই পতিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

তিনি আরও বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইনশৃঙ্খলা অবনতি ও নাশকতার আশঙ্কায় দেশের বিভিন্ন জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাভার ও আশুলিয়ায় নাশকতা রোধে নিরাপত্তা জোরদারসহ আমিনবাজার থেকে নবীনগর বাইপাইল পর্যন্ত কয়েকটি পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে।

/জেএইচ/