শিরোনাম

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাতের সময় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাতের সময় ঘোষণা
ছবি: সিটিজেন জার্নাল

সারাদেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বায়তুল মোকাররমে ঈদুল আজহা প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ফাউন্ডেশনের মুফতি মো. আবদুল্লাহ। চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো জামাতে নির্ধারিত ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প হিসেবে নামাজ পরিচালনা করবেন মো. শহিদুল ইসলাম।

/এসবি/