শিরোনাম

বৈদ্যুতিক তার চুরির সময় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
বৈদ্যুতিক তার চুরির সময় যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগ বাসাবো এলাকায় বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মোবারক হোসেন (৪৫)।

মঙ্গলবার (২১এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বাসাবো খেলার মাঠে সামনের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জানান, খবর পেয়ে বাসাবো খেলার মাঠ বাথরুমের পাশে ফুটপাতে মৃত অবস্থায় ওই ব্যক্তিকে পাওয়া যায়। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হাসপাতালে মৃত ব্যক্তির ভাগনে সুমন ইসলাম জানান, নিহত মোবারকের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানার ডুমুরিয়া গ্রামে। তার বাবার নাম মৃত মঙ্গল মিয়া। বর্তমানে স্ত্রী ও চার সন্তান নিয়ে দক্ষিণ বাসাবো এলাকায় ভাড়া থাকত মোবারক। কোন কাজ না করলেও মাদকাসক্ত ছিল সে।

তিনি আরও বলেন, পুলিশের মাধ্যমে জানতে পারি বাসাবো খেলার মাঠ এলাকায় বিদ্যুতায়িত হয়ে মোবারক হোসেন মারা গেছে।

/এফআর/