মিরপুরে পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক

মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে এক পুলিশ সদস্যকে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পল্লবীর শিল্প এলাকায় কয়েক হাজার শ্রমিক বিভিন্ন পোশাক কারখানার সামনে অবস্থান নেন। তাদের অনেকের হাতে লাঠিসোঁটাও দেখা যায়। হঠাৎ তারা সড়কে নেমে এলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন মিলে এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর করেন।
ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, লাঠি দিয়ে এক পুলিশ সদস্যকে বেধড়ক পেটাচ্ছেন কয়েকজন। অন্যদিকে কয়েকজন আবার তাদের নির্বৃত্ত করার চেষ্টা করছেন।
আহত পুলিশ সদস্যের নাম মো. সাইমন। তিনি পল্লবী থানার কনস্টেবল।
ওসি জালাল উদ্দিন বলেন, মিরপুর-১১ এলাকা থেকে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করা হলে তারা কালশীর দিকে সরে যান। ওই সময় পল্লবী থানা থেকে পুলিশ সদস্যরা মিরপুর-১১-এর দিকে যাচ্ছিলেন। দলছুট অবস্থায় পেয়ে এক ওপর হামলা চালানো হয়।
তিনি আরও বলেন, আহত অবস্থায় ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ‘নাশকতা ঠেকাতে’ মাঠে যুবদল-ছাত্রদল