শিরোনাম

রাজধানীতে ‘দৌড় দিবি না’ বলেই এলোপাতাড়ি গুলি, যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ‘দৌড় দিবি না’ বলেই এলোপাতাড়ি গুলি, যুবক নিহত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইমরান (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধলপুর সরদার গলিতে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় ইমরানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্ত‍ব‍্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত ১২টা ৭ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় গুলিবিদ্ধ হয় বলে জানা গেছে।

নিহত ইমরান যাত্রাবাড়ীর ধলপুর সর্দার গলির বাসিন্দা খোকন আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উত্তর ধলপুরে ৬-৭ জন হেলমেট পরিহিত দুর্বৃত্ত ‘ইমরান দৌড় দিবি না’ বলে সেখানে এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। সেই গুলিতেই ইমরান মারা যান। এ সময় জাকারিয়া নামে আরেক যুবক গুলিবিদ্ধ হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহত ইমরানের মাথায় গুলিবিদ্ধ হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা। আর গুলিবিদ্ধ জাকারিয়ার জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

/এসবি/