প্রধানমন্ত্রী দেখে যাওয়ার পর টনক নড়েছে রাজউকের

সিটিজেন ডেস্ক

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি ক্ষোভ প্রকাশের পরই হাতিরঝিল লেকের আবর্জনা অপসারণে তৎপর হয়ে উঠেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।শনিবার (৩০ মে) সকাল থেকেই দেড় শতাধিক পরিচ্ছন্নতাকর্মীর অংশগ্রহণে সেখানে পুরোদমে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
মূলত শুক্রবার (২৯ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে কোরবানির পশুর বর্জ্য ও চলমান উন্নয়নকাজের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় যত্রতত্র বর্জ্য ও ময়লা পড়ে থাকতে দেখে তিনি চরম অসন্তোষ প্রকাশ করেন।
এ বিষয়ে শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রীর সরাসরি পরিদর্শনের পরই সংশ্লিষ্ট সব সংস্থাকে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরপরই কর্তব্যে অবহেলার দায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শহরের সমস্ত ময়লা-আবর্জনা পরিষ্কার, পানিনিষ্কাশন ব্যবস্থা সচল এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়।
এদিকে, হাতিরঝিলের পরিচ্ছন্নতা অভিযান প্রসঙ্গে রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম জানিয়েছেন, কোরবানির ঈদের সময় দর্শনার্থীদের কারণে লেকের পাড়ে অতিরিক্ত আবর্জনা জমে যায় বিধায় প্রতিবারই এমন অভিযান চালানো হয় এবং সার্বিক পরিবেশ রক্ষায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে।

বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা: আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর