ক্যান্টনমেন্টের সাবেক ওসির আ.লীগ-সংশ্লিষ্টতার তথ্য মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিজেডএন ডেস্ক

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, একটি ভাইরাল ঘটনার পর সাবেক এই ওসির বিরুদ্ধে তদন্ত ও বিভাগীয় কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘একটি ভাইরাল হওয়া ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত ও ফরেনসিক পরীক্ষা চালানো হয়েছে। এক বা একাধিক সংস্থা এই তদন্ত পরিচালনা করেছে।’
তিনি জানান, ওই সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি বিভাগীয় কার্যক্রমও চলমান রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক ওসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাও করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি ঢাকা মহানগরের বিভিন্ন থানার ওসি বদলি এবং বিশেষ করে শাহ আলী থানার ওসি প্রত্যাহারের প্রসঙ্গ তুলে সাংবাদিকরা জানতে চান, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে শুধু বদলি করাই সমস্যার সমাধান কি না।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্বে অবহেলা কিংবা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ থাকলে শুধু বদলি করেই বিষয়টি শেষ করা হয় না। কোনো কর্মকর্তা রাষ্ট্রদ্রোহিতা বা অন্য কোনো ফৌজদারি অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়মিত মামলায় আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।