বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক

ফায়ার সার্ভিসের ২ ইউনিটের ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে বনানীর আহমেদ টাওয়ারে লাগা আগুন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এর আগে, বিকেল সাড়ে ৫টার দিকে বনানীর এফ আর টাওয়ারের পাশের ২৬ তলা বিশিষ্ট আহমেদ টাওয়ারের ২৩ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের ২ ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, বিকাল ৫টা ৩৬ মিনিটের দিকে বনানীর ২৬ তলা ওই ভবনটিতে আগুনের খবর পাওয়া যায়। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

বনানীতে বহুতল ভবনে আগুন