মিরপুরে নামতেই পারেনি শ্রমিকরা, দুই দিনে গ্রেপ্তার ২৯

নিজস্ব প্রতিবেদক

মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকরা রাজধানীর মিরপুরের সড়কে সোমবার (২ অক্টোবর) নামতেই পারেনি। এদিন দুই দফায় শ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ।
মিরপুর ১৪ এলাকায় শ্রমিকদের এক দফা ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করা হয়। পরে মিরপুর ২ এলাকায় আন্দোলনকারীরা জড়ো হওয়ার চেষ্টা করলে টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয় পুলিশ।
বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় শনি ও রবিবার ডিএমপির মিরপুর বিভাগের থানাগুলোতে ৫টি মামলা হয়েছে। এসব মামলায় সোমবার দুপুর পর্যন্ত মোট ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার আবু নাসের রিকাবদার এ তথ্য জানিয়েছেন।
সোমবার সকাল ১১টার দিকে মিরপুর ৬ নম্বরের শিয়ালবাড়ী ও পূরবী এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিক মিরপুর ২ হয়ে মিরপুর ১০ নম্বর এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।
এর আগে সকাল ৯টার দিকে মিরপুর ১৪ নম্বর এলাকায় জড়ো হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন পোশাক শ্রমিকরা। এসময় পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যান।
রবিবারের বিক্ষোভে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া, একটি গাড়ি ভাঙচুর এবং একটি ট্রাফিক বক্স ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় মিরপুর বিভাগের বিভিন্ন থানায় অন্তত ৫টি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপি নেতাকর্মীরাও