রমনা ফিলিং স্টেশনকে জরিমানা, দুটি ইউনিট সিলগালা

বিশেষ প্রতিনিধি

প্রতি ১০ লিটারে প্রায় এক লিটার পরিমাণ জ্বালানি তেল কম দেওয়ায় রাজধানীর রমনা ফিলিং স্টেশনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ জুলাই) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি দুটি ডিসপেনসিং ইউনিট সিলগালা করে দেন।
বিএসটিআই জানায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফিলিং স্টেশনের একটি ডিসপেনসিং ইউনিটে ১০ লিটার ডিজেলে ৮৭০ মিলিলিটার কম পাওয়া গেছে। অপর একটি ইউনিটে ১০ লিটারে ১০০ মিলিলিটার কম তেল ছিলো।
বিএসটিআই জানায়, ২২ বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত রমনা ফিলিং স্টেশনে পরিমাণে কম জ্বালানি তেল দেওয়ার অভিযোগ পাওয়া যায়। আজ অভিযান চালিয়ে এর সত্যতা মেলায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে পরিমাণে কম দেওয়া ইউনিট দুটিকে সিলগালা করে দেন আদালত। ২০১৮ সালের ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন’ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) দাঈয়ান এসহাক শরীফ ও ফিল্ড অফিসার (সিএম) মো. শহিদুল আলম।

আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা