শিরোনাম

বাড্ডায় এসি লাগাতে গিয়ে ছাদ থেকে পড়ে টেকনিশিয়ানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বাড্ডায় এসি লাগাতে গিয়ে ছাদ থেকে পড়ে টেকনিশিয়ানের মৃত্যু
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় এসি লাগানোর সময় ছয়তলা বাসার ছাদ থেকে পড়ে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুর একটার দিকে মধ্য বাড্ডা বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিমের (২০) বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার ধীতপুর গ্রামে। সে বাড্ডায় ‘ইলেক্ট্রা হাব’ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতো। বর্তমানে সে বাড্ডা আদর্শনগর এলাকায় একটি মেসে থাকতো।

নিহতের সহকর্মী মো. রিফাত জানান, সকালে তারা কয়েকজন সহকর্মী বউবাজার এলাকার একটি বাসায় এসি লাগানোর জন্য যায়। সেখানে ছয়তলার ছাদে কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যায় নিহত ফাহিম। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য বাড্ডা থানায় জানানো হয়েছে।

/এফআর/