মোহাম্মদপুরে কোনো কিশোর গ্যাং সক্রিয় নেই: র্যাব

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে কোনো কিশোর গ্যাং সক্রিয় নেই। অভিযান চালিয়ে গ্যাংগুলোকে নির্মূল করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
নয়মুল হাসান বলেন, মোহাম্মদপুরকে ‘গডফাদারমুক্ত’ করতে বিশেষ অভিযান চলছে। আমরা গডফাদারদের গ্রেপ্তার করছি। গডফাদারদের গ্রেপ্তার করার ফলে মোহাম্মদপুর আগের তুলনায় অনেকটা স্থিতিশীল হয়েছে। আশা করি, অদূর ভবিষ্যতে মোহাম্মদপুর আরও নিরাপদ ও বসবাসের উপযোগী হবে। সবাই এখানে নিরাপদে বসবাস করতে পারবেন।
তিনি বলেন, মোহাম্মদপুরকে ‘সিটি অব গডস’ হিসেবে যে হাইপ তৈরি করা হয়েছে, সেটি মূলত একটি ধারণা। আমরা মোহাম্মদপুরকে সেই ধারণা থেকে বের করে আনার চেষ্টা করছি। এরই মধ্যে অনেকটা সফল হয়েছি। নিকট ভবিষ্যতে মোহাম্মদপুর থেকে গ্যাং ও সন্ত্রাসী তৎপরতা পুরোপুরি নির্মূল করতে পারবো বলে আশা করি।
এক প্রশ্নের জবাবে র্যাব-২ অধিনায়ক বলেন, মোহাম্মদপুরে কিশোর গ্যাং লিডার ‘অ্যালেক্স ইমন’ হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত তা তদন্তকারী কর্মকর্তারা বলতে পারবেন। আমরা মূলত তদন্তে সহায়তা করার জন্য ৫ জনকে গ্রেপ্তার করেছি। তদন্তকারী কর্মকর্তারা যখন আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তখন হত্যাকাণ্ডের কারণ এবং এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। যেহেতু আমরা সরাসরি তদন্ত করছি না, এ বিষয়ে থানা পুলিশই ভালো তথ্য দিতে পারবে।

১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার