১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন
সিজেডএন ডেস্ক

রাজধানী পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটে লাগা আগুন প্রায় ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি বলেন, রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
ফায়ার সার্ভিস জানায়, আগুনে মার্কেটটির ছয়তলায় থাকা সব মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর কাজ করছেন। এ সময় ধোঁয়ায় দুই জন ফায়ার সার্ভিসের কর্মী অসুস্থ হয়েছেন।
এর আগে সোমবার (১২ অক্টোবর) বিকাল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিকাল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ইউনিটগুলো আগুন নেভানোর কাজ শুরু করে।
মঙ্গলবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ইন্সপেক্টর আনোয়ার হোসেন সিজেডএন টোয়েন্টিফোরকে জানান, সাততলা ভবনের ষষ্ঠ তলায় আগুন লেগেছে। সেখানে বিভিন্ন পণ্যের গুদাম রয়েছে। প্রতিটি গুদামই তালাবদ্ধ। তালা ভেঙে ভেতরে গিয়ে আগুন নেভাতে সময় লাগছে।
ফায়ার সার্ভিস জানায়, পুরান ঢাকার সরু রাস্তাঘাট আর ভবনের কাঠামোগত জটিলতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। তবে দীর্ঘ ১২ ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

চকবাজারে আগুন: রাস্তা দখলমুক্ত রাখার আহ্বান ডিএসসিসি প্রশাসকের