শিরোনাম

বেরোবিতে প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রারের বাসভবনের নির্মাণকাজ শুরু

বেরোবি সংবাদদাতা
বেরোবি সংবাদদাতা
বেরোবিতে প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রারের বাসভবনের নির্মাণকাজ শুরু
নির্মাণকাজের উদ্বোধন করছেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রারের বাসভবন কাম গেস্ট হাউস ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী ভবনটির নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন।

এ সময় উপাচার্য বলেন, এই ভবনের নির্মাণ সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তা ও প্রশাসনিক প্রতিনিধিদের আবাসন নিশ্চিত হবে এবং দূর-দূরান্ত থেকে আগত সম্মানিত অতিথিদের জন্য উন্নত ও সময়োপযোগী গেস্ট হাউস সুবিধা প্রদান সহজ হবে। তিনি জানান, নির্মাণকাজে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহি ও মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

উপাচার্য আরও বলেন, একটি আধুনিক ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাসুদ রানা, সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মো. মনিরুজ্জামানসহ কর্মকর্তা, কর্মচারী এবং অবকাঠামো নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি, অগ্রগতি এবং শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

/এমআর/