ঢাবিতে চালু হচ্ছে ইসলামী ব্যাংকের দুই এটিএম বুথ

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কয়েকদিনের মধ্যেই চালু হতে চলেছে ইসলামি ব্যাংকের দুইটি এটিএম বুথ। এর মধ্যে একটি ঢাবির সায়েন্স ফ্যাকাল্টি এবং কলাভবনে স্থাপিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি সিটিজেন জার্নালকে জানান, সায়েন্স ফ্যাকাল্টির ২১ তলা ভবনের নীচ তলায় এটিএম বুথ স্থাপনের কাজ প্রায় শেষ। কয়েকদিনের মধ্যেই চালু হবে সেটি।
এবি জুবায়ের আরও জানান, কলাভবনের কোথায় বুথ স্থাপন হবে তা নিয়ে আলোচনা চলমান। এটি হতে একটু সময় লাগলেও যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করবো। এটিএম বুথে সিআরএম সুবিধা থাকবে। অর্থাৎ শিক্ষার্থীরা টাকা তুলতে এবং জমা দিতে পারবে।
ঢাবির মনোগ্রাম সম্বলিত ভিসা কার্ড হবে কিনা– এ প্রশ্নে তিনি জানান, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ইসলামি ব্যাংক হেড অফিসের সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এটি প্রক্রিয়াধীন রয়েছে।

নির্যাতিত শিক্ষার্থীর বর্ণনা শুনে ক্ষমা চেয়েছেন ঢাবি ভিসি: সাদিক কায়েম