শিরোনাম

ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন জাবির সিয়াম

জাবি প্রতিনিধি
জাবি প্রতিনিধি
ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন জাবির সিয়াম
আবু তৌহিদ মো. সিয়াম

জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু তৌহিদ মো. সিয়াম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কাউন্সিলে সারাদেশ থেকে আসা ৩০০ জনের বেশি কাউন্সিলরের ভোটে নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করা হয়। ভোটের ফলাফলে কেন্দ্রীয় সভাপতি পদে আবু বাকের মজুমদার এবং সাধারণ সম্পাদক পদে তাহমীদ আল মুদাসসীর চৌধুরী নির্বাচিত হয়েছেন। কমিটির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন আবু তৌহিদ মো. সিয়াম। ।

আবু তৌহিদ মো. সিয়াম ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে জাবি শিক্ষার্থীদের আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার অন্যতম প্রধান রূপকার ও সদস্যসচিব হিসেবে তিনি ক্যাম্পাসে আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সংগঠনটির প্রতিষ্ঠার এক বছরেরও কম সময়ের মধ্যে কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন এবং ভোটের আয়োজনকে ইতিবাচকভাবে দেখছেন তৃণমূলের নেতাকর্মীরা। তাদের মতে, সংগঠনের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা জোরদার করার ক্ষেত্রে এ ধরনের নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিজের অনুভূতি প্রকাশ করে নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়াম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের রাজনীতিতে সুস্থ ও নতুন ধারার ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করাই আমাদের প্রধান অগ্রাধিকার। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তি কাজ করে যাবে।

/এফআর/