ডাকসুর উদ্যোগে ঢাবির নারী শিক্ষার্থীদের জন্য নতুন বাস

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ডাকসুর (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) উদ্যোগে যুক্ত হচ্ছে নতুন ইকো-ফ্রেন্ডলি লাল বাস। আকিজ গ্রুপের আর্থিক ও কারিগরি সহযোগিতায় ঢাবির সুফিয়া কামাল, কুয়েত মৈত্রী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের নারী শিক্ষার্থীদের জন্য এই বাসটির ব্যবস্থা করছে ডাকসু।
দীর্ঘদিন ধরে ঢাবির নারী শিক্ষার্থীদের ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ বাসে যাতায়াত করতে হতো। শিক্ষার্থীদের এই ভোগান্তি দূর করে একটি আরামদায়ক ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা গড়ে তুলতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সুফিয়া কামাল হল থেকে শুরু করে কুয়েত মৈত্রী ও ফজিলাতুন্নেছা হল রুটে বাসটি নিয়মিত চলাচল করবে।
নতুন এই বাসে শিক্ষার্থীদের সুবিধার জন্য রাখা হয়েছে আধুনিক সব ফিচার। এর মধ্যে রয়েছে সুপেয় খাবার পানির ব্যবস্থা এবং জরুরি নিরাপত্তার জন্য ফায়ার এক্সটিংগুইশার। বর্তমানে বাসটির চূড়ান্ত পর্বের কাজ চলছে। প্রস্তুত শেষ হলেই এটি শিক্ষার্থীদের সেবায় আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হবে।
এ বিষয়ে ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন জানান, কাজের অগ্রগতি নিয়ে নানামুখী সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। পরবর্তীতে যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিনের সহায়তায় আকিজ গ্রুপের পরিচালক নাসিরুদ্দিনকে ক্যাম্পাসে আমন্ত্রণ জানানো হয়। নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত সংকটের বিষয়টি তুলে ধরা হলে আকিজ গ্রুপ একটি আধুনিক বাস উপহার দিতে সম্মত হয়।
ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন সংকট কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে একটি বাস আনা সম্ভব হয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমে আরও কিছু বাস আনার প্রক্রিয়া চলছে।
শনিবার (১৫ আগস্ট) নারী শিক্ষার্থীদের জন্য ইকো-ফ্রেন্ডলি বাস সংযোজনের কাজ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
দ্রুতই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তায় শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত এই নতুন লাল বাসটি চলাচল করতে দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন ডাকসু নেতৃবৃন্দ।

ক্যাম্পাসে ৯০ দশকের পূর্বাভাস লক্ষ্য করছি: ডাকসু এজিএস