শিরোনাম

গণ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের আয়োজনে ফিরছে চিঠির দিন

গবি সংবাদদাতা
গবি সংবাদদাতা
গণ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের আয়োজনে ফিরছে চিঠির দিন
সাংবাদিকদের আয়োজনে ফিরছে চিঠির দিন। প্রতীকী ছবি

হারিয়ে যাওয়া চিঠির দিনগুলোকে আবার ফিরিয়ে আনতে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সাংবাদিক সংগঠন গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) আয়োজন করতে যাচ্ছে ‘বিশ্ব চিঠি দিবস-২০২৬’।

আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টায় গবির মিডিয়া চত্বরে দিবসটি উদযাপিত হবে।

বিশ্ব চিঠি দিবস উদযাপনে হারিয়ে যাওয়া কাগজের চিঠির প্রচলনকে আবার ঐতিহ্য হিসেবে ফিরিয়ে আনতে প্রিয় মানুষের ঠিকানায় চিঠি লেখাকে ঘিরে সাজানো হবে উৎসবটি। প্রিয় বন্ধু, শিক্ষক কিংবা প্রিয় মানুষের ঠিকানায় লেখা যাবে আবেগ-অনুভূতিময় কাগজে লেখা চিঠি।

গবিসাসের সভাপতি মোজাহিদুল নিরব বলেন, ‘চিঠি আমাদের আবেগ এবং অনুভূতির সঙ্গে সম্পৃক্ত এক হারিয়ে যাওয়া সংস্কৃতি। স্যাটেলাইট আর ইন্টারনেটের যুগে মানুষের অনুভূতির সংলাপ হাতে লেখা চিঠিতে লাল বাক্সে জমা করার সময়কে পেছনে ফেলে বিশ্ব এগিয়েছে কল্পনাতীত। একসময়ের বার্তা পাঠানোর মাধ্যম চিঠি আর ডাকবাক্স এখন হারিয়ে যাওয়া অনুভূতি।’

তিনি আরও বলেন, ‘আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে নানা আয়োজনে চর্চা করা হয় বিভিন্ন সংস্কৃতি। হারিয়ে যাওয়া চিঠি সংস্কৃতিকে তরুণ প্রজন্মের কাছে আবার ফিরিয়ে দিতে বিশ্ব চিঠি দিবসে গবিসাস আয়োজন করছে প্রিয় মানুষের কাছে চিঠিতে জমে থাকা কথা কাগজে-কলমে লিখে পাঠানোর সেই পুরনো ঐতিহ্য। উৎসবের আমেজে হারানো অনুভূতিকে খুঁজে পাওয়ার প্রয়াসে চিঠি উৎসব ঘিরে চিঠির ভাষায় চিঠির সংস্কৃতি ফিরবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।’

/এমআর/