শিরোনাম

জবি আইনজীবী সমিতির নতুন কমিটি ঘোষণা

জবি প্রতিনিধি
জবি আইনজীবী সমিতির নতুন কমিটি ঘোষণা
নতুন কমিটির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশ।

দেশের বিভিন্ন আদালতে আইন পেশায় নিয়োজিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘জগন্নাথ ইউনিভার্সিটি লইয়ার্স অ্যাসোসিয়েশন’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৬-২৭ সেশনের জন্য ২২ সদস্যবিশিষ্ট নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশ নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৫ মে) নির্বাচন কমিশনের প্রধান কমিশনার মো. মাহফুজার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ মে ঘোষিত তফসিল অনুযায়ী ‘জগন্নাথ ইউনিভার্সিটি লইয়ার্স অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৬-২০২৭’-এর বিভিন্ন পদে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২২টি মনোনয়ন ফরম বৈধ ঘোষণা করা হয়। তবে কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনের গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের সুযোগ হয়নি।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে পারুল আক্তার ও মো. আলী আকবর হোসাইন (আকাশ), যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. মেহেদী হাসান ও মো. শরিফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে শহিদুল ইসলাম ও মাহমুদুল হাসান (রিপন) নির্বাচিত হয়েছেন।

এছাড়া ট্রেজারার পদে আব্দুল্লাহ আল আরীফ, অফিস সম্পাদক মো. ওয়াহেদুর রহমান সাজ্জাদ, প্রচার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নাইমুর রহমান নাবিল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তৌহিদুল ইসলাম শান্ত, আইনজীবী প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সমাজকল্যাণ ও মানবাধিকারবিষয়ক সম্পাদক মো. মনির হোসাইন ইমন এবং নারী বিষয়ক সম্পাদক হিসেবে নাসরিন সুলতানা নির্বাচিত হয়েছেন।

কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন– জাহিদুল হাসান, মাহদী হাসান মারুফ, মো. তৌহিদুজ্জামান আকাশ, মো. রোমান মিয়া, লাকী আক্তার, মাসুদ রানা ও মোছা. সামিরা আক্তার।

/এফআর/