নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে নবীনবরণ

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো কনফারেন্স কক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি নবীনরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণ মানুষের তুলনায় বেশি মেধাবী হওয়ায় তাদের দায়িত্বও বেশি। আইন পেশায় সফল হতে হলে মানবিকতা ও নৈতিকতা অপরিহার্য। শুধু পারিশ্রমিকের দিকে না তাকিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তিনি।
উপাচার্য জ্ঞানার্জনের ওপর গুরুত্বারোপ করে বলেন, ভালো আইনজ্ঞ হতে হলে নিয়মিত পড়াশোনা ও আত্মোন্নয়নের বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ। বিভাগীয় প্রধান মো. আসাদুজ্জামানের (নিউটন) সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সহযোগী অধ্যাপক মো. আহসান কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. মনির আলম এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী অধ্যাপক অরিন্দম বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।