সাত কলেজের পাঁচ শিক্ষাবর্ষের বিশেষ পরীক্ষা

ঢাকা কলেজ সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের পাঁচ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষা আয়োজনের বিষয়ে কলেজগুলোর অধ্যক্ষদের নতুন নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী ইতোমধ্যে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষায় অংশ নিয়েছেন, তারা প্রথম বর্ষে ‘এফ’ গ্রেড পাওয়া অথবা অনুপস্থিত পত্রগুলোতে বিশেষ পরীক্ষার মাধ্যমে মানোন্নয়নের সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব শিক্ষার্থীর ছয় শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশনের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, অর্থাৎ ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।
তবে রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়া এসব শিক্ষার্থীকে ফরম পূরণের নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। জরিমানা পরিশোধসহ ফরম পূরণের অন্যান্য শর্ত পূরণ করলেই তারা বিশেষ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।