সাদিয়াকে বাঁচাতে শখের কবুতর বিক্রি করছেন তিতুমীরের শিক্ষক

তিতুমীর কলেজ সংবাদদাতা

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সাদিয়া আয়াতের কিডনি প্রতিস্থাপনে সহায়তা করতে নিজের শখের দুর্লভ কবুতর বিক্রি করার উদ্যোগ নিয়েছেন শিক্ষক মুহাম্মদ আব্দুল হামিদ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলেজটির অর্থনীতি বিভাগের ওই শিক্ষক নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ উদ্যোগের কথা জানান।
পোস্টে মুহাম্মদ আব্দুল হামিদ লেখেন, ‘যা কিছু দুর্লভ সেটাই দামি। বহু শখের জিনিস আমার। এ দুইটি বিক্রি করে সাহায্যপ্রার্থী তিতুমীরের রসায়ন বিভাগের ছাত্রী সাদিয়ার কিডনি প্রতিস্থাপনে যদি কিছুটা কাজে আসে। মেয়েটার জন্য কিছুই করতে পারলাম না। বারবার মনে পড়ে সেই সাথে মনও পোড়ে।’
তিনি আরও লেখেন, ‘পোস্ট করার উদ্দেশ্য আসেন না, ওকে বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।’
শিক্ষার্থীর জীবন বাঁচাতে নিজের দীর্ঘদিনের শখের পোষ্য কবুতর বিক্রি করে পাওয়া অর্থ চিকিৎসা তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই শিক্ষক। তার এমন মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের প্রশংসা কুড়িয়েছে।
প্রসঙ্গত, সরকারি তিতুমীর কলেজের রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া আয়াত বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় শ্যামলী কিডনি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তার কিডনি প্রতিস্থাপনে চিকিৎসা ব্যয়ের জন্য বিপুল সহায়তা প্রয়োজন।
সাদিয়ার চিকিৎসায় সহযোগিতার জন্য শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সহপাঠীরা।

তিতুমীরে ফ্রি রিসার্চ প্রশিক্ষণ, সাদিয়ার চিকিৎসায় সহযোগিতার আহ্বান