সেই ‘কৌশলী’ গেজেট বাতিল করলো গণপূর্ত মন্ত্রণালয়

বিশেষ প্রতিনিধি

সেই ‘কৌশলী’ গেজেট বাতিল করলো গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। বুধবার (৪ মার্চ) মন্ত্রণালয়ের প্রশাসন–১ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন–২ শাখার থেকে গত বছরের ৯ নভেম্বর জারি করা ১০ নভেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনের অনুচ্ছেদ (৭) এর অধীন তফসিল (অংশ–১) গেজেট বাতিল করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২৫২ নম্বর প্লটের ক্ষেত্রে উত্তরাধিকার, ক্রয়, দান বা হেবা সূত্রে নামজারি, হস্তান্তর (বিক্রয়, দান, হেবা বা বন্টন) দলিল সম্পাদন বা বাতিল; আমমোক্তার দলিল সম্পাদন বা বাতিল এবং ঋণ গ্রহনের ক্ষেত্রে লিজদাতা প্রতিষ্ঠানের অনুমোদন লাগবে।
রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকার ২৫২ নম্বর প্লট (পুরাতন) নতুন ৭১, সড়ক ২২ (পুরাতন) নতুন ১২/এ অবস্থিত ২০ কাঠা জমি ‘কৌশলী’ গেজেটের কারণে সরকারের হাতছাড়া হয়। এভাবে রাজধানীর গুলশান বনানী ও ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় সরকারের শত শত কোটি টাকা হাতছাড়া হয়ে যাচ্ছে। এ নিয়ে ৩ মার্চ সিটিজেন জার্নাল টুয়ান্টি ফোর ডটকমে ‘ সরকারি প্লট হাতছাড়া করতে পূর্ত মন্ত্রণালয়ের ‘কৌশলী’ প্রজ্ঞাপন’ শিরোনামে ভিডিও প্রতিবেদন প্রচার করা হয়। ওই ভিডিও প্রতিবেদন প্রচারের পর সরকার সেই ‘কৌশলী’ গেজেট বাতিল করেছে।