শিরোনাম

চার জেলায় নতুন ডিসি হলেন যারা

বিশেষ প্রতিনিধি
চার জেলায় নতুন ডিসি হলেন যারা
কোলাজ: সিটিজেন জার্নাল

চার জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে এসব জেলার ডিসিদের প্রত্যাহার করা হয়েছে।

একটি প্রজ্ঞাপনে বলা হয়, পাবনা, রংপুর, রাজবাড়ী ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকদের (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন পাবনার শাহেদ মোস্তফা, ঠাকুরগাঁওয়ের ইশরাত ফারজানা, রংপুরের মোহাম্মদ এনামুল আহসান এবং রাজবাড়ীর সুলতানা আক্তার ।

নতুন চার ডিসি নিয়োগের অপর প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির পরিচালক (উপসচিব) আফরোজা পারভীনকে রাজবাড়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হককে ঠাকুরগাঁও ও আমিনুল ইসলামকে পাবনা এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সচিব (উপসচিব) মোহাম্মদ রুহুল আমিনকে রংপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

/বিবি/