তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুন্নাহারের এভারেস্ট জয়

সিটিজেন ডেস্ক

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন নুরুন্নাহার নিম্নি।
বুধবার (২৭ মে) নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে তিনি এভারেস্টের সর্বোচ্চ চূড়া স্পর্শ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নুরুন্নাহার নিম্নির এভারেস্ট জয়ের বিষয়টি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি)।
এর আগে ২০১২ সালের ১৯ মে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন নিশাত মজুমদার। একই বছরের ২৬ মে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ শৃঙ্গ জয় করেন ওয়াসফিয়া নাজরীন। এর দীর্ঘ ১৪ বছর পর এভারেস্টের চূড়ায় উঠলেন নুরুন্নাহার নিম্নি। অন্যদিকে প্রথম বাংলাদেশি হিসেবে ২০১০ সালের ২৩ মে এভারেস্ট চূড়ায় সফলভাবে আরোহন করেন মুসা ইব্রাহীম।
জানা গেছে, গত ১১ এপ্রিল ঢাকা থেকে নেপালের কাঠমাণ্ডু যান নিম্নি। সেখান থেকে এভারেস্ট বেজক্যাম্পে, এরপর ধাপে ধাপে এভারেস্টের চূড়ায় আরোহন করেন তিনি।
বিএমটিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, বাংলাদেশের নারী পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় সফলভাবে আরোহণ করেছেন। অভিযান ব্যবস্থাপনা সংস্থা ৮কে এক্সপেডিশন থেকে অ্যাঙ তেম্বা শেরপা আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন। আজ নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে তিনি এভারেস্টের চূড়া স্পর্শ করেন।
রংপুরে বেড়ে ওঠা নিম্নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন নুরুন্নাহার নিম্নি। বর্তমানে তিনি পূবালী ব্যাংকের জেনারেল ব্যাংকিং বিভাগে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত। তার এভারেস্ট অভিযানের স্পন্সরও করেছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, ১৯৫৩ সালে ২৯ মে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে প্রথম সফলভাবে আরোহন করেন নেপালের শেরপা তেনজিং নোরগে এবং নিউজিল্যান্ডের পর্বতারোহী এডমন্ড হিলারি।

মাউন্ট এভারেস্ট অভিযানে নতুন শর্ত নেপালের