মাউন্ট এভারেস্ট জয়ের পর এবার ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস জয়ের লক্ষ্য নিয়েছেন এভারেস্টজয়ী বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। আগামী ১৯ সেপ্টেম্বর ১৫ দিনের অভিযানে অংশ নিতে রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন নুরুন্নাহার নিম্নি।