শিরোনাম

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা, অনুপস্থিত সাড়ে ১৯ হাজার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা, অনুপস্থিত সাড়ে ১৯ হাজার
টানা বৃষ্টিতে কুমিল্লা শহরের অনেক রাস্তা পানিতে তলিয়ে যায়। এইচএসসি পরীক্ষার্থীদের এসময় নৌকায় করে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেই দেশের ৫৯ জেলায় ষষ্ঠ দিনের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোমরসমান পানি পেরিয়ে, কোথাও নৌকা ও ভ্যানে চড়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হয়েছে শিক্ষার্থীদের। বৈরী আবহাওয়ার কারণে সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নিতে পারেননি ১৯ হাজার ৫৯২ জন শিক্ষার্থী।

এদিন সাধারণ ৮ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান প্রথমপত্র, যুক্তিবিদ্যা প্রথমপত্র ও হিসাববিজ্ঞান প্রথমপত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র, কারিগরি বোর্ডে অফিস ম্যানেজমেন্ট ও ব্যবসায় সংগঠন বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে।

৮টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ৫৩ হাজার ৫০৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৪ লাখ ৪১ হাজার ৭৭৪ জন। অনুপস্থিত ছিলেন ১১ হাজার ৭২৯ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৭৫ হাজার ৯৩ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৬৯ হাজার ৯২৩ জন। এই বোর্ডে অনুপস্থিত ছিলেন ৫ হাজার ১৭০ জন শিক্ষার্থী। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের ৮৬ হাজার ১৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮৩ হাজার ৪৫০ জন। এতে অনুপস্থিত ছিলেন ২ হাজার ৬৯৩ জন।

অনুপস্থিতির পাশাপাশি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সোমবার বিভিন্ন বোর্ডে মোট ২৯ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে বহিষ্কৃত হয়েছেন ১৬ জন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

/এফসি/