ভোরের আলো ফুটতেই সাতক্ষীরা শহরের পাকাপোল মোড়ে জড়ো হতে থাকেন শ্রমজীবী মানুষ। কারও হাতে কোদাল, কারও কাঁধে ঝুড়ি, আবার কেউ এসেছেন দিনভর কাজের আশায়। সকাল গড়ানোর সঙ্গে শুরু হয় দরকষাকষি, ‘মানুষ বেচাকেনা’।