
বাংলাদেশ ব্যাংকের ‘সাসটেইনেবল ফিন্যান্স বিভাগ’ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই ‘গ্রিন তহবিলের’ আওতায় সুদ ও মেয়াদের ক্ষেত্রে বড় ছাড় দেওয়া হয়েছে।

দেশের উৎপাদনশীল খাতের চাকা সচল রাখতে এবং বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের কাছে একগুচ্ছ সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।

দেশের বিদ্যমান অর্থনৈতিক চাপ মোকাবিলায় সুদের হার কমিয়ে এক অঙ্কে নামানো, বৈদেশিক মুদ্রার সরবরাহ স্বাভাবিক রাখা এবং ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিসহ একগুচ্ছ প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

গভর্নর বলেন, সুদের হার এই মুহূর্তে বেশি রয়েছে। সময়ের প্রয়োজনে এলডিসিতে যাবে বাংলাদেশ, তবে রাজনৈতিকভাবে চাপিয়ে দেওয়া নয়-ছয় সুদের হারে ফিরে যাবে না আর্থিক খাত।