উদ্ভিদের জীবন মানেই যেন সূর্যের আলো। সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরির জন্য অধিকাংশ উদ্ভিদেরই প্রয়োজন হয় সূর্যের আলোর। কিন্তু প্রকৃতির এই পরিচিত নিয়মের ব্যতিক্রম হয়ে থাইল্যান্ডের একটি ঘন ছায়ায় ঢাকা পাহাড়ি বনে টিকে আছে ক্ষুদ্রাকৃতির এক অদ্ভুত উদ্ভিদ।