
যুক্তরাষ্ট্রে পিং পিং ও ফু শুয়াং নামে দুটি বিশাল জায়ান্ট পান্ডা পাঠিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ১০ বছর মেয়াদী একটি চুক্তির আওতায় রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে চীন থেকে বিমানে করে যাত্রা করে পান্ডা দুইটি।

যুক্তরাষ্ট্রের একটি চিড়িয়াখানায় খুব শীঘ্রই পৌঁছাচ্ছে দুটি বিশালাকার পান্ডা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘোষণা দিয়েছেন। ওভাল অফিসে দেওয়া বক্তব্যে তিনি এ পান্ডা দুটিকে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ‘বন্ধুত্বের দূত’ হিসেবে অভিহিত করেছেন।

খাবারের প্রতি অদম্য আকর্ষণ, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে আরাম করে থাকা কিংবা গান শুনে মুগ্ধ হওয়ার মতো আচরণ দেখে পান্ডাকে অনেকেই বুদ্ধিমান প্রাণী বলে মনে করেন। আবার তাদের কিছু কর্মকাণ্ড এতটাই অদ্ভুত যে, কখনো কখনো মনে হয় বুদ্ধির ছিটেফোঁটাও যেন নেই!