যুক্তরাষ্ট্রের পথে চীনের দুই জায়ান্ট পান্ডা

সিজেডএন ডেস্ক

যুক্তরাষ্ট্রে পিং পিং ও ফু শুয়াং নামে দুটি বিশাল জায়ান্ট পান্ডা পাঠিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ১০ বছর মেয়াদী একটি চুক্তির আওতায় রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে চীন থেকে বিমানে করে যাত্রা করে পান্ডা দুইটি।
এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিন দিন ধরে চলা এক শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা দেন যে পান্ডাগুলো খুব দ্রুতই আটলান্টায় পৌঁছাবে।
ঘোষণার পরপরই পিং পিং ও ফু শুয়াং চেংডু কেন্দ্র ছেড়ে বেরিয়ে পড়ে। চলতি বছরের এপ্রিলে এ চুক্তির কথা জানানো হলেও এতদিন সুনির্দিষ্ট কোনো তারিখ ঠিক করা হয়নি।
পান্ডা দুটির জন্ম ২০২০ সালে। তারা চেংডু জায়ান্ট পান্ডা প্রজনন গবেষণা কেন্দ্রেই বেড়ে উঠছিল। পিং পিং হলো পুরুষ ও ফু শুয়াং নারী। এর আগে ২০২৪ সালে আগের পান্ডাগুলো আটলান্টা থেকে বিদায় নেওয়ার পর থেকে চিড়িয়াখানাটি পুরোপুরি পান্ডাশূন্য ছিল।
এ পান্ডা চুক্তিই ছিল চীনা প্রেসিডেন্টের এবারের যুক্তরাষ্ট্র সফরের অন্যতম সাফল্য। তবে দুই শীর্ষ নেতার বৈঠকে পারস্পরিক সদিচ্ছার প্রকাশ ঘটলেও দীর্ঘদিনের মতপার্থক্যের সমাধান হয়নি।
চীন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করতে এ পান্ডা কূটনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। এ প্রসঙ্গে শি জিনপিং কর্মসূচিটিকে চীনা ও মার্কিনিদের মধ্যে বন্ধুত্বের একটি উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি

কূটনীতিতে নতুন অধ্যায়: যুক্তরাষ্ট্রে দুইটি পান্ডা পাঠাবে চীন