
হজযাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে হজ পালন নিশ্চিতে সরকার অনুমোদিত চ্যানেলের মাধ্যমে হজের অনুমতিপত্র গ্রহণের আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

শুক্রবার (১০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, ‘হজ প্যাকেজ ও নির্দেশিকা ২০২৬’-এ এসব বিধিনিষেধ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

চলতি বছর হজযাত্রীদের টিকাদানের জন্য ৮০টি কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এসব কেন্দ্র থেকে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়া হবে।